1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ভ্যাপসা গরম ও বিদ্যুৎ এর লোডশেডিং, জনগণের ভোগান্তি

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২০৬ বার পঠিত

 

 

হুমায়ূন কবীর ফরীদি,স্টাফ রিপোর্টারঃ

 

জগন্নাথপুরে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে পাশা-পাশি মরার উপর খাড়ার গা হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ এর ঘনঘন লোডশেডিং। যারফলে অত্রাঞ্চলের জনগণ চরম ভোগান্তির মধ্য দিয়ে দিনাতিপাত করছেন।
বিগত ৩ রা জুন থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রচন্ড তাপদাহ চলছে। ৩৬ থেকে ৩৭ ডিগ্রির নীচে তাপমাত্রা নামছেই না। এই প্রচন্ড তাপদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে ঘর ছেড়ে জনসাধারণ পরিবারজন নিয়ে খোলা জায়গায় গাছ-গাছালির নীচে বসে প্রশান্তি খোজচ্ছেন। অনেকে পুকুরের জ্বলে আর টিউবওয়েল এর পানিতে গা ভেজাচ্ছেন। শ্রমজীবীদের কাজে ব্যাঘাততো ঘটছেই। প্রচন্ড তাপদাহে শান্তি নেই ঘরে বাইরে। কেননা মরার উপর খাড়ার গা হয়ে দেখা দিয়েছে বিদ্যুৎ এর ঘন-ঘন লোডশেডিং। আকাশে বিজলী চমকানোর মতো উপজেলার সর্বত্র বিদ্যুৎ এই আছে এই নেই। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের পর গুনাক্ষরে ২০/২৫ মিনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। যার ফলে অত্রাঞ্চলের অফিস পাড়ায় কর্মযজ্ঞ বিঘ্নিত হওয়ার পাশা-পাশি শিক্ষাঙ্গন গুলোতে ও স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের শিক্ষাক্রম ব্যাহত হচ্ছে। তাপদাহ যেমন-তেমন ২৪ ঘন্টার মধ্যে গড়ে ২০ ঘন্টাই বিদ্যুৎ না থাকায় উপজেলাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন । এছাড়াও বিদ্যুৎ এর লোডশেডিং এর ফলে ফ্রিজে রাখা মাছ- মাংস নষ্ট হতে চলেছে। বিদায় প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে বিদ্যুৎ এর লোডশেডিং বন্ধে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতি আকুল আবেদন জানিয়েছেন জগন্নাথপুরবাসী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park