1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কর্তনের অভিযোগ

  • আপডেট সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২৮২ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।  উপজেলার গাওদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ইকবাল শিকদারের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পশ্চিম বুড়দিয়া এলাকায় একটি মাটির রাস্তা নির্মাণ করতে গিয়ে অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।
গতকাল সরজমিনে দেখা যায়, শত বছরের পুরনো কাঁচা রাস্তাটি সংস্কারের দায়িত্ব পান ইউপি সদস্য ইকবাল। ভ্যাকু দিয়ে রাস্তার দুই পাশে থাকা ছোট-বড় অর্ধশতাধিক গাছ কেটে ফেলা হয়। কিছু গাছ গোড়া থেকে না কেটে মাঝামাঝি ভেঙে ফেলা হয়। প্রশাসনের অনুমতি ছাড়া কেন গাছ কাটলেন প্রশ্নের জবাবে ইউপি সদস্য ইকবাল শিকদার বলেন, জনস্বার্থে রাস্তা নির্মাণ করছি। তবে গাছ কাটার বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।
 অনুমতি ছাড়া সরকারি রাস্তার গাছ কাটা প্রসঙ্গে উপজেলা বন  কর্মকর্তা মো. সেলিম খান বলেন, লোক পাঠিয়ে খোঁজ নিবো। ঘটনা সত্যি হলে ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park