1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারের শমসেরনগর হাসপাতালে কেইউডব্লিউএ ইউকের সভাপতি প্রফেসর শাহেদের অনুদান প্রদান

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৪৫ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শমসেরনগর হাসপাতালে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেখ এম শামীম শাহেদ অনুদান প্রদান করেছেন।
শুক্রবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টায় শেখ এম শামীম শাহেদের কমলগঞ্জ পৌরসভার আলেপুরস্থ বাড়িতে শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহবায়ক শিল্পী সেলিম চৌধুরী, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মুজিবুর রহমান রঞ্জু ও যুগ্ম আহবায়ক আব্দুস সালামের কাছে শেখ এম শামীম শাহেদের ছোটভাই পৌর কাউন্সিলর শেখ জসিম উদ্দিন শাকিলের মাধ্যমে নিজ বাড়িতে হাসপাতালের তহবিলে ৫০ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় শেখ এম শামীম শাহেদের পিতা হাজি শেখ মোহাম্মদ জাহিদ উদ্দিন সহ ব্যাংকার জিয়া খান ও সৈয়দ মাহবুব আলী উপস্থিত ছিলেন।
শেখ এম শামীম শাহেদ কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি, কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের সাবেক গণিত বিষয়ক অধ্যাপক, লন্ডন থেকে প্রকাশিত ‘স্বচিন্তা’ লিটলম্যাগের ব্যস্থাপনা সম্পাদক ছাড়াও শমসেরনগর হাসপাতাল বাস্তবায়ন কমিটি ইউকের অন্যতম সমন্বয়ক ও কমলগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য।
শমশেরনগর হাসপাতাল বাস্তবায়ন ইংল্যান্ড কমিটির যুগ্ম আহ্বায়ক কমলগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট লেখক, গবেষক ও সাহিত্যিক সৈয়দ মাসুমসহ ইংল্যান্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও উপদেষ্ঠাবৃন্দ সবাই শমশেরনগর হাসপাতাল তহবিল সমৃদ্ধকরণে নিয়মিত অক্লান্ত পরিশ্রম করছেন। এ ধারাবাহিকতায় সৈয়দ মাসুম ইংল্যান্ড প্রবাসী কমলগঞ্জ পৌরসভার কৃতিসন্তান প্রফেসর শেখ এম শামীম শাহেদকে শমশেরনগর হাসপাতালের সাথে যুক্ত করেন। প্রফেসর শাহেদ কমলগঞ্জ পৌরসভার আলেপুরের হাজি শেখ মোহাম্মদ জাহিদ উদ্দিন ও মোছাম্মৎ জয়দন বিবির সন্তান এবং পৌর কাউন্সিলর শেখ জসিম উদ্দিন শাকিলের বড়ভাই।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park