1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে গবেষণাগারের যাত্রা শুরু

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৩৮৭ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী প্রতিনিধিঃ
নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য মাঠ পর্যায়ে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে জৈব বালাইনাশক ভিত্তিক বায়োকন্ট্রোল গবেষণাগার স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উদ্বোধনের মধ্য দিয়ে গবেষণা কার্যক্রম শুরু করেছে নতুন এ ল্যাবটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। বায়োকন্ট্রোল সংক্রান্ত কারিগরি প্রবন্ধ উপস্থাপনা করেন সিমিট বাংলাদেশের কনসালট্যান্ট ড.সৈয়দ নুরুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোঃ মহসীন হোসেন খান ও স্বাগত বক্তব্য রাখেন এন্টোমলজি বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড.আসাদুজ্জামান মিয়া মুন্না। গবেষণাগারটির সার্বিক তত্ত্বাবধানে থাকা পবিপ্রবি’র অধ্যাপক ড.মো.মহসীন হোসেন খান জানান, ল্যাবটি স্থাপনে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং কীটতত্ত্ব বিভাগের শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও সার্বিক সহযোগীতা ছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park