1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে পুলিশ সদস্যদেরকে মৌসুমী ফল উপহার দিলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা

  • আপডেট সময় : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১০ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম এর উদ্যোগে সকল অফিস, থানা, ফাঁড়ি ও ক্যাম্পের পুলিশ সদস্যদের মাঝে উন্নত মানের গ্রীষ্মকালীন মৌসুমী ফল (আম, লিচু ও কাঁঠাল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকালে পুলিশ সুপারের পক্ষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ লাইনস ড্রিলসেডে এ মৌসুমী ফল বিতরণে অংশ গ্রহণ করেন। পুলিশ লাইনসের আরআই, হাবিলদার মেজর, ডি স্টোর ইনচার্জ সহ অন্যান্য স্টাফ এ কাজে সামগ্রিকভাবে অংশগ্রহণ করেন। গ্রীষ্মকালীন দাবদাহের সময় পুলিশ সদস্যদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি ও মনোবল চাঙা রাখতে গৃহীত অনন্য এ উদ্যোগ।
এর আগে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম-পিপিএম পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন আঙ্গিকে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park