
স্টাফ রিপোর্টার: নেত্রকোণা‐৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকিটির সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মো. আব্দুল মতিন অ্যাডভোকেট বলেছেন- বাংলাদেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
সোমবার (১২ জুন) নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার নিজ বাসভবন আয়েশালয়ে দলীয় কর্মীদের সাথে সাপ্তাহিক মতবিনিময় সভায় আওয়ামী লীগের অন্যতম মনোনয়ন প্রত্যাশী আব্দুল মতিন এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন- জননেত্রী শেখ হাসিনাকে আমি অনন্য হিসেবে মনে করি, তিনি বাংলাদেশের জন্য আর্শীবাদ। আমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য কাজ করি। আমি একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ, আমার মাঝে দলের রাজনৈতিক একটা আদর্শ আছে। আমি প্রথমে দেশের স্বার্থ, তারপর দলের স্বার্থের কথা চিন্তা করি। আমার ব্যক্তিগত কোন স্বার্থ বা লোভ লালসা নেই। জননেত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটি যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি তাহলেই এলাকার মানুষ সন্তুষ্ট হবে এবং সরকার যে বরাদ্দটা দেন সেটা মানুষের কাছে যথাসময়ে সঠিকভাবে পৌঁছে দেয়া একজন জনপ্রতিনিধির দায়িত্ব।
প্রধানমন্ত্রী যদি আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন এবং আমি এমপি নির্বাচিত হই, তাহলে সরকারের সকল প্রদত্ত সুবিধা জনগণের মাঝে বিতরণ করার চেষ্টা করব এবং কেন্দুয়া-আটপাড়া উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবির চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ভূঞা জামানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, নওপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।