1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ৩ জনসহ ২৩ কাউন্সিলর প্রার্থীর  মনোনয়নপত্র বাতিল

  • আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫৬ বার পঠিত
   গাজীপুর সদর থানা প্রতিনিধিঃ গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে রোববার রাত ১০টার দিকে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম জানান, মেয়র পদে ১২ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে। ঋণ খেলাপিসহ নানা ত্রুটির কারণে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়পত্র বাতিল হওয়া তিন মেয়র প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম, অলিউর রহমান ও আবুল হোসেন।
একই কারণে সংরক্ষিত আসনে ৮২ কাউন্সিলের মধ্যে ৬ প্রার্থীর এবং সাধারণ আসনে ২৮৯ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১৭জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অর্থাৎ সংরক্ষিত আসনে ৭৬জন বৈধ এবং সাধারণ আসনে ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ইচ্ছে করলে এ ব্যাপারে তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।
তিনি আরও বলেন, সব বৈধ প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোন প্রার্থী প্রতিক বরাদ্দের আগে কোনো পোস্টার, লিফলেট, ব্যানার ও বিলবোর্ডসহ প্রচারণা করতে পারবেন না। যদি এ সময়ের মধ্যে কেউ প্রচারণা চালানো চেষ্টা করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park