
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে জনমনে আতংক বিরাজ করেছে।
১৬ ই জুন রোজ শুক্রবার সকাল প্রায় ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডের সময় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। একই সময়ে প্রায় ১৫ সেকেন্ড স্থায়ী রিখটার স্কেল ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কেঁপে উঠেছিল। ভূমিকম্প হচ্ছে টের পেলেও আতংকিত জনসাধারণ বৃষ্টি থাকার কারণে ঘরের বাহির হননি। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পে উপজেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
এ ব্যাপারে মুঠোফোনে আলাপকালে সিলেট আবহাওয়া অফিস এর সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসেন বলেন, সকাল ১০ টা ১৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এটি স্থায়ী হয় ১৫ সেকেন্ড। রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ১৫ সেকেন্ডের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট জেলার গোলাপগঞ্জ।