1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কেশবপুর সাগরদাঁড়ি ফিউচার পার্কে  অসামাজিক কাজ করতে গিয়ে ৩ তরুণ তরুণী ধরা 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২০৯ বার পঠিত
মাহাবুর রহমান  —-কেশবপুর থানা প্রতিনিধিঃ
 ০২ মে মঙ্গলবার  সাগরদাঁড়ির কপোতাক্ষ ফিউচার পার্কে অসামাজিক কর্মকান্ডের অপরাধে পার্ক মালিক মিজানুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে পার্কের ভেতর ৩ যুগলকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা কপোতাক্ষ ফিউচার পার্কে বিভিন্ন সময়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে। অনৈতিক কাজের জন্য তারা এই পার্ক বেছে নিয়েছে। যে কারণে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ পাড়ে অবস্থিত ওই পার্কে গেলে সাধারণ মানুষদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ওই পার্কের কারণে এলাকার ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। পার্কটির পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি বৃদ্ধি করতে আহ্বান জানিয়েছেন তারা  এলাকা বাসি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park