1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখা কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখার পক্ষ থেকে অত্র শাখার সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ এর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
“গাছে গাছে ভরবো দেশ,আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ ” ও ” বনজ-ফলজ- ঔষধী রোপণ করব কয়েক কোটি, দেশের বায়ু -দেশের মাটি করবো মোরা খাঁটি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী “জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩” বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত কর্মসূচীর সাথে একাত্ত্বতা পোষণ করে গ্রামীণ ব্যাংক এর চেয়ারম্যান ও এমডি’র নির্দেশনায় সুনামগঞ্জের কলকলিয়া জগন্নাথপুর শাখা গ্রামীণ এর পক্ষ থেকে ২০ শে জুন রোজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কলকলিয়া গ্রামে শতাধিক মানুষ এর মাঝে বনজ-ফলজ- ঔষধী গাছের চারা বিতরণ করার পাশা-পাশি বৃক্ষরোপণ এর মধ্য দিয়ে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ক্রমান্বয়ে অত্র গ্রামীণ ব্যাংক শাখার ১১ হাজার সদস্যদের মধ্যে গাছের ছারা বিতরণ করা হবে।
এই চারাগাছ বিতরণ ও রোপণকালে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোন জগন্নাথপুর এর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়, গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ আনিছুর রহমান , জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উজ্জ্বল আহমদ, গ্রামীণ ব্যাংক কলকলিয়া জগন্নাথপুর শাখার সেকেন্ড ব্যবস্থাপক মোঃ আব্দুল করিম তালুকদার, প্রশিক্ষণার্থী কেন্দ্র ব্যবস্থাপক অলক ঘোষ, বিশিষ্ট সমাজ সেবক নিবারণ দাস, যোগেন্দ্র দাস ও সুবিধাভোগী জনসাধারণ।
এদিকে একই তারিখে কলকলিয়া জগন্নাথপুর শাখা গ্রামীণ ব্যাংক এর পক্ষ থেকে কলকলিয়া বাজারস্থ অত্র ব্যাংকের কার্যালয়ে কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও সনদ বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park