1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ১১ হাজার গাছে চারা বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৬২ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে বিভিন্ন জাতের ১১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে ।
“গাছ লাগিয়ে যত্ন করি,সুস্হ প্রজন্মের দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে বন ও পরিবেশ মন্ত্রনালয়ের সহযোগিতায় গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোন জগন্নাথপুর উপজেলা এরিয়ার ১১ টি শাখায় ১১ লাখ ফলজ, ঔষধী ও বনজ গাছের চারাগাছ রোপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। তমধ্যে গ্রামীণ ব্যাংক সুনামগঞ্জ যোনের জগন্নাথপুর এরিয়ার ১১ টি শাখার সদস্যরা ১ লাখ ৩০ হাজার ৬ শ ৮০টি গাছের চারা রোপন করেছে।
২০ শে জুন রোজ মঙ্গলবার সকাল ১১ টায় গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া অফিসের আয়োজনে ১১ লাখ গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায়। এসময় এই ব্যাংক এর সদস্যদের মধ্যে বিভিন্ন জাতের ১১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বাকী গুলো ক্রমান্বয়ে বিতর করা হবে।
এছাড়াও জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখায় চারা গাছ বিতরণ উপলক্ষে গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানাজার মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকর্মী নিপা আক্তারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গ্রামীণ ব্যাংক জগন্নাথপুর এরিয়া ম্যানেজার
বিপুল চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
জগন্নাথপুর শাখার প্রত্যেক সদস্য চারা গাছ গুলো রোপন করে তার সঠিক পরিচর্যা করবেন এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করবেন।

ব্যাংকের মাঠ পর্যায়ে শৃংঙ্খলা রক্ষা ও কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্র প্রধানগণ আন্তরিকতার সাথে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য অন্যান্য সদস্যদের মাঝে তুলে ধরতে পারলে এলাকার দরিদ্র জনগনের আর্থ সামাজিক উন্নয়ন করা সহজ হবে।

এক্ষেত্র সকল কেন্দ্র প্রধানদের সহযোগিতা কামনা করেন।
অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন, সহকর্মী অভিনয় দাস, কেন্দ্র প্রধান বেগম, আলেয়া বেগম,তসলিমা বেগম ও রাজনা বেগম সহ আরো অনেকে।
এসময় সুবিধাভোগী লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park