1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শেষ মহুর্তে পঞ্চগড়ের হাটে প্রচুর গরু, তবে দাম নিয়ে আশঙ্কা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৫১ বার পঠিত
  • নিজেস্ব প্রতিনিধিঃ

বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের মাঝেও কোরবানির ঈদ সামনে রেখে ইতিমধ্যেই জমে উঠেছে পঞ্চগড়ের পশুর হাটগুলো। পঞ্চগড়ে হাটগুলোতে পশুর আমদানি এবারে প্রচুর। দেশি গরুর পাশাপাশি উঠছে ভারতীয় গরুও। তবে এ বছরে ভারতীয় গরুর সংখ্যা খুবই কম। ক্রেতারা বলছেন দেশি গরুর দাম বেশি, এবং বিক্রেতারা বলছেন দাম কম । দাম তুলনামূলক কম বেশি হলেও ক্রেতাদের আগ্রহ দেশি গরুতেই। তবে গো খাদ্যের দাম এবারে বৃদ্ধি পাওয়াই তাতে করে তেমন লাভবান হতে পারবে না বলেও জানান খামারিরা। সম্প্রতি পঞ্চগড়ের পশুর হাটগুলো ঘুরে দেখা যায় প্রচুর গরু উঠছে। দামও গত বছরের তুলনায় ক্রেতাদের সাধ্যের মধ্যে । ঈদের দিন ঘনিয়ে আসায় ক্রেতার ভিড়ও বাড়ছে। মাঝারি আকৃতির একটি দেশি গরু বিক্রি হচ্ছে ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকায়। একই আকারের ভারতীয় গরু বিক্রি হচ্ছে সামান্য কম দামে। তবে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা সাধ্যের মধ্যে দেশি গরুই কিনতে আগ্রহী হচ্ছেন। তবে দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতাদের নতুন করে ভাবতে হচ্ছে। কেউ আবার গরু দেখেই চলে যাচ্ছেন বলছেন পরের হাটে কিনব। মাঝারি আকারের গরুর প্রতি ক্রেতাদের বেশি ঝোঁক থাকায় বিক্রেতারা অনেকটা সুযোগ নিচ্ছেন। ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ফলে কোরবানির পশু কিনতে ব্যাপক দর দাম করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। এদিকে জেলার প্রতিটি হাটেই গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ ভেটেরিনারি টিম নিযুক্ত করেছে জেলা প্রাণিসম্পদ অফিস। এ বিষয়ে রাজনগর গরুর হাটের ইজারাদার আনারুল হোসেন জানান, কোরবানি উপলক্ষে গেল বছরের তুলনায় এবছর প্রচুর গরু উঠেছে হাটে, পঞ্চগড় জেলা সহ বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসেন ব্যবসায়ীরা । নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরাও সেবা দিচ্ছেন। তিনি আরো বলেন, পঞ্চগড়ে খামারির সংখ্যা কম। বেশির ভাগই ব্যক্তিগতভাবে গরু পালন করে থাকেন। এবার তাঁরা ভালো দাম পাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park