1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে অবৈধ কারেন্ট জাল ধংসকরন ও মোবাইল কোর্টে জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩১৮ বার পঠিত
বিপুল রায় – ( নাগেশ্বরী)  কুড়িগ্রাম প্রতিনিধিঃ
 কুড়িগ্রামের ডিবি পুলিশের  একটি টিম আজ ২২ জুন ২০২৩ তারিখ দুপুর  ১.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ এনায়েতপুর থেকে কুড়িগ্রাম আসার পথে অপরূপা বাস তল্লাশি করে ৫টি বস্তায় মোট ২৫টি অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ কুড়িগ্রাম সদর থানার যাত্রাপুর নয়ানীপাড়ার মোঃ মুকুল মিয়া’কে গ্রেফতার করে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাশেদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ইসমত আরা উপস্থিতিতে মোবাইল টিম গঠন করে অভিযুক্ত আসামী দোষ স্বীকার করলে তাকে সৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় =২০০০/- টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত কারেন্টজাল ধ্বংস করা হয়। ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১,৫০,০০০/- টাকা।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, জেলা পুলিশের কাছে গোপন তথ্য ছিলো যে সিরাজগঞ্জ থেকে কুড়িগ্রামে অবৈধ কারেন্ট জাল আসছে। এরই ধারাবাহিকতায় আজ পুলিশ, প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে জনের সাজা প্রদান করা হয়। জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মৎস্য অধিদপ্তর কুড়িগ্রামে সদাশয় সরকারের গৃহীত নাগরিক সেবাসমূহ দারগোড়ায় পৌছে দিতে তাদের প্রানন্তকর প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park