1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনায় জমে উঠেছে কোরবানির পশুর হাট

  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৭৩ বার পঠিত
মো: মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরগুনা জেলার বামনা উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। বামনার সবচেয়ে বড় ও ঐতিহ্যেবাহী পশুর হাট ডৌয়াতলা বাজার।
রবিবার (২৫ জুন) ঐতিহাসিক ডৌয়াতলা বাজারের স্কুল মাঠের পশুহাট ঘুরে দেখা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে হাটে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। পুরো মাঠজুড়ে বসেছে হাট। পশু নিয়ে সকালেই পৌঁছে যান বিক্রেতারা। এ দিন সড়কে যানজট লেগে যায়।
সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত পুরোদমে চলে পশু বেচাকেনা। কোরবানি উপলক্ষ্যে পশুর উপস্থিতি ছিল ব্যপক। পশুর হাটে বিক্রেতা ক্রেতাদের মাঝে চলে দর-কষাকষি।
হাটে সময় বাড়ার সাথে সাথে বাড়ে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কোরবানির পশুর দামও ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ী ও খামারিরা।
গরু বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, আমি ৬ টি গরু বিক্রি করতে এসেছি। ৫ টি গরু এর মধ্যে বিক্রি করেছি। একটা গরু হাতে আছে, এটাও বিক্রি হবে আশা করছি। এ বছর দাম ভাল পাওয়া যাচ্ছে ।
আরেক গরু বিক্রেতা জসিম উদ্দিন বলেন, এ বছর গো-খাদ্যের দাম অনেক বেশি। তাই গরুর দামও একটু বেশি। দুটি গরু বিক্রি করার জন্য এসেছি। এখন পর্যন্ত একটি বিক্রি করতে পেরেছি। আরেকটি হয়ত ফেরত নিয়ে যেতে হতে পারে।
হাটে গরু কিনতে আসা নাসির উদ্দিন নামে এক ক্রেতা বলেন, কোরবানি করার জন্য মাঝারি গরু খুঁজছি। এবছর গরু প্রতি ২০ থেকে ৩০ হাজার টাকা দাম বেশি মনে হচ্ছে। যেহেতু কোরবানি করতে হবে তাই বেশি দাম দিয়েই গরু কিনতে হবে।
এদিকে দুপুরে বামনা থানার ওসি মো: মাইনুল ইসলাম বামনা উপজেলার সবচেয়ে বড় এই পশুর হাট পরিদর্শন করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park