1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে কুশিয়ারা গর্ভে বিলীন গ্রামীণ সড়ক, যানবাহন চলাচল বন্ধ

  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৩২০ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

 

জগন্নাথপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবলে পড়ে গ্রামীণ সড়ক বিলীন হয়ে পড়ছে। যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যারফলে দশটি গ্রামের বিপুল জনগোষ্ঠী সহ দুরদুরান্তের আত্বীয়- স্বজন চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। এমনকি বাড়ী-ঘর স্থাপনা নদী ভাঙ্গনের সম্মুখীন হয়ে পড়েছে।
গত কয়েক দিনের প্রবল বর্ষন আর পাহাড়ী ঢলের পানির স্রোতে আবারো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুশিয়ারা নদীর তীর ঘেষা নোয়াগাওঁ -আলমপুর -বালিশ্রী-রৌয়াইল গ্রামবসাীর একমাত্র গ্রামীণ সড়কটি বালিশ্রী গ্রাম নিবাসী গুলজার মিয়ার সামনের প্রায় ১শত ৫০ ফুট এলাকা জুড়ে ভাঙ্গনের কবলে পড়ে কশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যার ফলে গত ১০ দিন ধরে এই সড়ক যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে এই সড়ক দিয়ে দৈনন্দিন কাজে জগন্নাথপুর উপজেলা সদর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী জনসাধারণ, স্কুল-কলেজ, মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ অফিসগামী লোকজন সহ রানীগঞ্জ ইউনিয়ন এর ১০/১২ টি গ্রামের প্রায় ২৬ হাজার মানুষ চরমে ভোগান্তিতে পড়েছেন। এমনকি দুরদুরান্ত থেকে আগত আত্বীয়- স্বজন ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। জনস্বার্থে সড়কটি সংস্কার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর কামনা করছেন এলাকাবাসী। ২৫ শে জুন সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন অংশে কুশিয়ারা নদীর তীর ঘেষা নোয়াগাঁও-আলমপুর-বালিশ্রী-রৌয়াইল গ্রামীণ সড়কটির অবস্থান। আবারও সড়কটি ভাঙ্গন এর কবলে পড়েছে। সর্বনাশা কুশিয়ারা নদীর ভাঙ্গনে এরই পূর্বে গ্রামীণ বহু রাস্তাঘাট, কৃষি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যায় । পরে ২০২০ সালে ১ কোটি ৯০ লাখ টাকা ব্যায় সাপেক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে আলমপুর -বালিশ্রী-রৌয়াইল অংশের ৩ কিলোমিটার সড়ক পাকাকরণ করলেও ভাঙ্গন অংশের উভয় পার্শ্বের প্রায় ১০০ ফুট জায়গায় পিচ ঢালাই না করেই কাজ শেষ করা হয়েছিল। ২০২১ সালের আগস্ট মাসে ফের এই সড়কের পার্শ্ববর্তী বালিশ্রী গ্রাম নিবাসী গুলজার মিয়ার বাড়ীর সামনে কুশিয়ারা নদীর ভাঙ্গনে পড়ে সড়কটি। এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।তখন রৌয়াইল ও বালিশ্রী গ্রাম নিবাসী স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে যানবাহন চলাচলের উপযোগী করেন। কিন্তু বিগত দুই বছরেও ভাঙ্গন রোধে কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আবারো সড়ক কুশিয়ারা নদীর গর্ভে বিলীন হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। আর অত্রাঞ্চলের বিপুল জনগোষ্ঠী ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।
এব্যাপারে স্থানীয় বাসিন্দা সেলিম,সায়মন ও জহির সহ একাধিক ব্যাক্তি একান্ত আলাপকালে বলেন, এই সড়কটি বারবার কুশিয়ারা নদীর ভাঙ্গনের ফলে জনভোগান্তি চরম আকারে পৌঁছেছে। যেভাবে ভাঙ্গন দেখা দিয়েছে। এভাবে ভাঙতে থাকলে যোগাযোগ ব্যবস্থা মারাত্মক আকার ধারণ করার পাশা-পাশি বসতবাড়ি, কৃষি জমি ও সড়ক সহ বিভিন্ন স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে পড়বে। জনস্বার্থে কুশিয়ারার ভাঙ্গন রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী মহোদয় এর সু-দৃষ্টি কামনা করছি।
এব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, নদী ভাঙ্গনের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park