1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম পিপিএম মহোদয়ের বদলি জনিত বিদায় উপলক্ষে অনুষ্ঠান হয়েছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১৯৪ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
বদলি জনিত বিদায় উপলক্ষ্যে গত (২৬ জুন ২০২৩ খ্রি ) সন্ধ্যায় জেলা প্রশাসন গোপালগঞ্জ এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসক গোপালগঞ্জ এর বাসভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সন্মানিত বিদায়ী অতিথির বিগত ০২ বছর ০৬ মাস এর কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড ও মানবিক গুণাবলির বিষয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতি চারণ মূলক বক্তৃতা দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় সন্মানিত জেলা প্রশাসক জনাব কাজী মাহবুবুল আলম বিদায়ী অতিথি পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়ের সাথে সৌহার্দ্য ও সহযোগিতা মূলক সম্পর্কের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং ব্যক্তিগত ও চাকুরী জীবনে তাঁর  উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তব্য প্রদানের সময় বিদায়ী অতিথি আবেগাপ্লুত হয়ে পড়েন; তিনি সব দপ্তরের প্রধানকে ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে উল্লেখ করেন ; এবং জেলা প্রশাসক মহোদয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জনাব জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দেব প্রসাদ পাল ও তাঁর সহধর্মিণী, শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজের সন্মানিত অধ্যক্ষ জনাব ডা. জাকির হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠান এর সন্মানিত পরিচালক জনাব ডা. নাহিদ ফেরদৌস, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ সপরিবারে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park