1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বালাগঞ্জে আওয়ামীলীগ, বিএনপি পাল্টা-পাল্টি মিছিল ও প্রতিবাদ সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

এম এ কাদির, বালাগঞ্জ ঃ
বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগ, বিএনপি পাল্টা-পাল্টি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ
করছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বালাগঞ্জ থানা পুলিশ তৎপর রয়েছে। জানাযায় আগামী ৯ জুলাই সিলেটে আলিয়া মাদ্রাসার মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে প্রচারণার পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৫ জুলাই) বাদ আছর স্থানীয় মোরার বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যাগে সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম হক আদনানের নেতৃত্বে প্রচার মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় উক্ত প্রচার মিছিল ও পথ সভায় নেতৃবৃন্দ আওয়ামীলীগ ও সরকার বিরোধী নানা শ্লোগান ও বক্তব্য প্রদান করেন। বিএনপির মিছিল ও পথ সভায় আওয়ামী সরকার বিরোধী বক্তব্য প্রদানের প্রতিবাদে বাদ মাগরিব দেওয়ান বাজার ইউনিয় আওয়ামীলীগের উদ্যােগে প্রতিবাদ মিছিল পূর্বক পথ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ জামাত বিএনপিকে সন্ত্রাসী জঙ্গিবাদী আখ্যায়িত করে শ্লোগান ও বক্তব্য রাখেন। খবর পেয়ে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমাপ্রসাদ চক্রবর্তী জানান আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park