1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জ জেলার নবনিযুক্ত সন্মানিত পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয়ের যোগদান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
 গোপালগঞ্জ জেলার নবনিযুক্ত সম্মানিত পুলিশ সুপার আল- বেলী আফিফা মহোদয়ের গোপালগঞ্জ জেলায় যোগদান উপলক্ষ্যে আজ তিনি টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।এ সময় তিনি সহকর্মীদের সাথে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গভীর শ্রদ্ধার সাথে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ককে স্মরণ করেন এবং জাতির পিতার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত এক দোয়া অনুষ্ঠানে শরিক হন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে পুলিশ সুপার মহোদয় তাঁর পরিদর্শন মন্তব্য লিপিবদ্ধ করেন।
উল্লেখ্য নবনিযুক্ত পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ হতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৬ সালে ২৫ তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি ইতোপূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টারস-এ; এবং শান্তিরক্ষী মিশনে সাউথ সুদান ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত মিশন হেডকোয়ার্টারস-এ চাকুরি করেছেন।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মস্মৃতি ধন্য গোপালগঞ্জ জেলার অপরাধ প্রতিরোধ, দমন ও সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park