1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসপি জগন্নাথপুর সার্কেল এর শুভাশীষ

  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৩৪০ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

সিলেট বিভাগীয় পর্যায়ে পুলিশের শ্রেষ্ট সার্কেল নির্বাচিত হয়েছেন এএসপি শুভাশীষ ধর। তাঁর এই অর্জনে জগন্নাথপুরবাসীর মাঝে আনন্দ উল্লাস বিরাজ করছে।
চলতি ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশীষ ধর। পরে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম সম্মানপত্র ও নগদ অর্থ এএসপি শুভাশীষ ধর এর হাতে তুলে দিয়েছেন। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে জগন্নাথপুরের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ সহ যুবসমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিআইজি ও এএসপি শুভাশীষ ধরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশীষ ধর বলেন, পুরস্কার প্রাপ্তি বড় কথা নয়, বড় কথা হচ্ছে, জনসাধারণকে আমি কি রকমের সেবা দিতে পেরেছি। তিনি এ প্রাপ্তিতে জগন্নাথপুর থানা পুলিশ ও জগন্নাথপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি জগন্নাথপুর সার্কেল এর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগীতা করার জন্য এ থানাধীন সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, বিগত ১০ ই জুলাই রোজ সোমবার সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলরুমে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ্ মিজান সাফিউর রহমান বিপিএম ও পিপিএম এর সভাপতিত্বে ২০২৩ সালর ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশীষ ধর। এবং এই সভায় তাঁর হাতে সম্মাননা পত্র ও নগদ অর্থ তুলে দিয়েছেন অনুষ্ঠান এর সভাপতি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park