1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি এমপিভুক্ত দাখিল মাদ্রাসার নবম ও দশম শ্রেণির ১৩৫ জন শিক্ষার্থীদের মাঝে এ ট্যাবলেট বিতরণ করা হয়। বুধবার বেলা ১২টার দিকে উপজেলা মিলনায়তনে প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে ইউএনও ডা. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা আঙ্গুরা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি।
আঙ্গুরা খাতুন জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়। এরি ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ১৬০ জন শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park