1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধকালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান করা হয়।

  • আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
:
রবিবার ৩০ শে জুলাই সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করনের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের “যুদ্ধ কালীন বীরত্বগাঁথা” শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসীন উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহাবুব আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবায়েত শামিম চৌধুরী মুক্তি যোদ্ধা কাউন্সীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার(সাবেক) বীর মুক্তিযোদ্ধা এম, বদরুদ্দোজা বদর বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ডঃ মোঃ নুরুল আমিন, গোপালগঞ্জ জেলার জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সহ সভাপতি গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সিকদার নুর মোহাম্মাদ দুলু। অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের সময়কালে মুক্তিযোদ্ধাদের ভূমিকা ও দেশের জন্য তাদের অবদান ও কিভাবে দেশ স্বাধীন করেছে সে সম্পর্কে আলোচনা সহ এই সকল বিষয়াদীর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কুইজ অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন সকল ছাত্র-ছাত্রীদেরকে বাধ্যতামূলক ভাবে দেশ স্বাধীন ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে এ বিষয়ে তিনি প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park