1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বিরামপুরে ভারতীয় নিষিদ্ধ ৮০ পিস ফেন্সিগ্রিপসহ আটক -১

  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৯২ বার পঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামে বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় ফেন্সিগ্রিপ ৮০ পিস উদ্ধারপূর্বক ১ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ।

রবিবার (১৩ই আগস্ট) ভোর ৪:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকারের দিক নির্দেশনায় বিরামপুর থানার এস আই তুহিন বাবু,এএসআই তবিবর,এএসআই স্বপন চন্দ্র ও সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে দিওড় ইউনিয়নের ধানগড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ ইলিয়াস হোসেন (৪১)কে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিগ্রিপ ৮০ পিস উদ্ধার পূর্বক হাতেনাতে আটক করা হয়। এবিষয়ে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park