1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বড়পুকুরিয়া কয়লাখনিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের চেক বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে ৬জন ব্যক্তিসহ ৭১টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকাল ১০ টায় খনির মনমেলা হল রুমে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খনির মহাব্যবস্থাপক-জিএম (প্লানিং এন্ড এক্সপ্লোরেশন) এটিএম নূর উজ জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার, পার্বতীপুর পৌরসভা মেয়র মো. আমজাদ হোসেন ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. সানাউল্লাহ।
অনুষ্ঠানে নারী ও পুরুষসহ ৬জনকেসহ ৪১টি মসজিদ ২টি মন্দির, ১৫টি মাদ্রাসা, ৫টি স্কুল ও কলেজ, ২টি ঈদগাহসহ ৭১টি প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টাকার অনুদানের চেক স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানদের হাতে তুলে দেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, বড়পুকুরিয়া কয়লাখনির অধিগ্রহণকৃত পরিত্যক্ত জমিগুলোকে নিয়ে আয়ের জন্য পরিকল্পনা অনুযায়ী প্রকল্প গ্রহণ করতে হবে। এলাকার রাস্তাঘাটের উন্নয়নসহ খনিশ্রমিকদের কল্যাণের জন্য খনি কর্তৃপক্ষকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করার আহবান জানান তিনি। #

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park