1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কাস্মীরে অভিযানে গিয়ে ভারতীয় ৫ সেনা নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

 

 

ডেস্ক নিউজঃ
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে পাঁচ সেনা নিহত এবং একজন আহত হয়েছেন।

প্রতিরক্ষা বাহিনীর একজন মুখপাত্র বলেন, সেনাবাহিনী সন্ত্রাসীদের নির্মূল করার জন্য অভিযান শুরু করে; যারা সেনাবাহিনীর ওপর সাম্প্রতিক হামলার জন্য দায়ী। ওই হামলায় পাঁচজন সেনা নিহত হন।

সেনাবাহিনীর সূত্রের বরাতে তিনি বলেন, অভিযানের সময় ‘সন্ত্রাসীরা প্রতিশোধের জন্য বিস্ফোরণ ঘটায়’। এতে দুই সেনা ঘটনাস্থলেই নিহত হন। চারজনকে আহতাবস্থায় উদ্ধার করে উধমপুরের কমান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজন মারা গেছেন।

রাজৌরি জেলার কান্দি এলাকার কেশরি হিলে অভিযান চালানো হয়। সেনাবাহিনী বলছে, তারা একটি গুহায় প্রবেশ করা সন্ত্রাসীদের একটি গোষ্ঠীর উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছিল।

সেনাবাহিনীর মতে, সন্ত্রাসীদের দলটি ২০ এপ্রিল পুঞ্চ জেলার ভাটা ধুরিয়ানে একটি সেনা ট্রাকে অতর্কিত হামলায় জড়িত ছিল। ওই হামলায় পাঁচ সেনা নিহত হয় এবং সন্ত্রাসীরা সৈন্যদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।
সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park