1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ী লিজেন্ড কাপ সিজন-১ এর ফাইনালে চাম্পিয়ন ব্রাইট মিডিয়া

  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার সাবেক ক্রিকেটাবৃন্দের উদ্যোগে আয়োজিত সিজন-১ ফুলবাড়ী লিজেন্ড কাপের চূড়ান্ত খেলা ও গুণী খেলোয়ারদের সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে আয়োজিত চূড়ান্ত ক্রিকেট টূর্ণামেন্টে ১০৪ রানের টার্গেট নিয়ে কাটাবাড়ী নাইট রাইডার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্রাইট মিডিয়া।
খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ক্রিকেটার অমিতাভ সরকার অমিত। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি রুহুল আমিন, সাবেক ক্রিকেটার মো. বুলবুল ও মো. হেলাল প্রমুখ।
পরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ তিনজন সাবেক গুণি ক্রিকেটারকে সম্মাননা স্মারকপূর্বক ক্রেস্ট প্রদান করা হয়। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিদ্বয়।
উল্লেখ্য, খেলায় ৬ দলটি অংশ নেয়। খেলায় আম্পেয়ারের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার ডিয়ার হাসমি ও মিলন গুপ্ত এবং ধারাভাষ্যকার ছিলেন মো. লেবু ও মো. নিষাদ প্রমুখ। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park