1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সুনামগঞ্জে পানিতে ডুবে প্রতিবন্ধী কিশোর নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের পল্লীতে পানিতে ডুবে ১৮ বছর বয়সী এক কিশোর মৃত্যু বরন করেছে। ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সুলেমানপুর গ্রাম নিবাসী মোঃ সাদ্দাম হোসেন এর ছেলে শারীরিক প্রতিবন্ধী নবী হোসেন (১৮) গতকাল ৪ ঠা মে বৃহস্পতিবার বিকালে কালবৈশাখী ঝড়ের পরে মধ্যনগর উপজেলা সদর থেকে নিজ বাড়ীতে আর ফিরেনি। ৫ ই মে শুক্রবার ভোর বেলা মনাই নদী সংলগ্ন গাছগড়ার পাশের জলাশয়ে এই কিশোর নবী হোসেন (১৮) লাশ ভাসমান অবস্থায় দেখতে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক সহ পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করার পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরী করেন।লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বলেন, কারো প্রতি পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবার ও জনপ্রতিনিধির লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park