1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ-মহিলা)প্রশিক্ষণের উদ্বোধন

  • আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার, ধোপাপাড়ায় আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি (পুরুষ ও মহিলা) মৌলিক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেছেন পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানজি.এম হীরা বাচ্চু।

রবিবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ধোপাপাড়া ডিগ্রী কলেজ মাঠে ওই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন মহিলা ৩০ জন ও পুরুষ ৩০ সর্ব মোট ৬৪ জন অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শাহিনুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার পুঠিয়া, রাজশাহী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এম হীরা বাচ্চু, চেয়ারম্যান উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু তিনি বলেন, আমরা যদি লক্ষ্য করি তাহলে বহির্বিশ্বে দেখা যায় সাধারণ মানুষরাও বাধ্যতামূলক সাময়িক প্রশিক্ষণ নিয়ে থাকে। এই সাময়িক প্রশিক্ষণ জানা থাকলে আমরা নিজেরা এবং পরিবার ও আরো অনেকের উপকারে আসতে পারবো। আমাদের এই বর্তমান সরকার মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে চলেছেন, তারই অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মশালা। আপনাদের এই প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জীবন কামনা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য এসব প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park