1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ইবি ছাত্রলীগের আট কর্মীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পঠিত

মো:সাব্বির খান, ইবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় শেষে ঘটে যাওয়া ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত মারামারি ও প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় আট ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময় সাময়িক বহিষ্কৃতদের স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ বরাবর অনুরোধ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত কর্মীরা হলেন, শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের কর্মী আশিক কুরাইশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুম ও তাসিন আজাদ।

প্রসঙ্গত, গত ২০ আগস্টে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুফতাঈন আহমেদ সাবিককে জনসম্মুখে হাতে ছুরিকাঘাত করা হয় এবং সাবিককে চিকিৎসার জন্য ইবি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব ও তার সহযোগীরা ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছি প্রত্যক্ষদর্শীরা। তবে ছাত্রলীগের বেনাম ঠেকাতে সেদিন ছুরিকাঘাতের বিষয়টি ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই গোপন রেখেছিলেন। জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তৃতায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park