1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ময়মনসিংহে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধিঃ
”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করছে ময়মনসিংহের সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারের মেসার্স উৎসব অঙ্গনের ডিলারঃ আমিনুল ইসলাম মিলন।

জানা গেছে, আজ মঙ্গলবার (২২ আগষ্ট ২০২৩) তারিখ সকাল ৯ টাকা থেকে শুরু করে মঙ্গলবার ও বুধবার বিকাল ৫টা পর্যন্ত সিরতা ইউনিয়নের জয় বাংলা বাজারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণ করা হয়।

এ বিষয়ে মেসার্স উৎসব অঙ্গনের ডিলারঃ আমিনুল ইসলাম মিলন বলেন, আমার এ বিতরণ কেন্দ্র থেকে প্রতিটি কার্ডে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি করে বিতরণ করে আসছি। এখানে আমি নিজে উপস্থিত থেকে চাল বিতরণ করি। কোন ধরনের কারচুপির সুযোগ নেই। গুদাম থেকে বস্তা যেভাবে আমাদের নিকট পাঠানো হয়, আমরা সেভাবেই বিতরণ করে থাকি।

ডিলারঃ আমিনুল ইসলাম মিলন আরো বলেন, আমি নিজে দাড়িয়ে থেকে প্রতিটি ৩০ কেজি চালের বস্তা ডিজিটাল মেশিন ধারা ওজন করে সঠিক নিয়মে হতদরিদ্রদের মাঝে বিতরণ করছি। সরেজমিনে গিয়ে দেখা যায় ডিলারঃ আমিনুল ইসলাম মিলন এর কথা কাজে মিল রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিরতা ইউনিয়নের চর আনন্দীপুর ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু মেম্বার, স্বপন, ইমরানসহ আরো অনেকেই।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park