1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে স্টীল ব্রীজ ভেঙে ট্রাক নদীতে, ২ জন নিখুঁজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর কাটাগাঙ্গ নদীর উপর এর স্টীল ব্রীজ ভেঙে ট্রাক নদীতে পড়েছে। এই ঘটনায় ট্রাক চালক সহ ২ জন নিখোঁজ রয়েছেন। এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানাযায়,২২ শে আগষ্ট রোজ মঙ্গলবার বিকাল প্রায় ৩ টা ৪০ মিনিটের সময় রাজধানী শহর ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারগামী মালবাহী একটি ট্রাক পাগলা – জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়কের ইছগাঁও নামক এলাকায় কাটাগাঙ্গ নদীর উপর অবস্থিত স্টীল ব্রীজের উপর উঠা মাত্রই ব্রীজটি ভেঙে এই ট্রাকটি নদীতে পড়ে ট্রাক চালক সহ ২ জন নিখোঁজ রয়েছেন। এই সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও একদল পুলিশ সহ জগন্নাথপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের ও ট্রাক এর সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ব্যাপারে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর বলেন, স্টীল ব্রীজ ভেঙে ট্রাক নদীতে পড়েছে। এই ঘটনায় চালক সহ ২ জন নিখোঁজ রয়েছেন জানতে পেরেছি। তবে কয়জন নিখোঁজ রয়েছেন তা সঠিক ভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park