
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর স্বনামধন্য লোকসংগীত শিল্পী গীতিকার মোঃ ছুরত মিয়া (৬৬) না ফেরার দেশে চলে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বইছে। মরহুম এর নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপ-মহাদেশের প্রখ্যাত বাউল সম্রাট ধামাইল গানের জনক রাধারমণ দত্তের জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর ( বড়াখা) গ্রাম নিবাসী বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নিয়মিত লোকসংগীত শিল্পী বাউল সম্রাট গীতিকার ছুরত মিয়া(৬৬) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে -শোকে ভূগছিলেন। তিনি ২৩ শে আগষ্ট রোজ বুধবার সকাল ১০ টা ১৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২৩ শে আগষ্ট রোজ বুধবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় নিজ গ্রামস্থ কেশবপুর বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।