
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় এইচ,এস,সি পরিক্ষায় সুমাইয়া বিথি নামে এক পরিক্ষার্থীর সাথে মুঠো ফোন না পাওয়ার পরও তাকে বহিষ্কার করা হয়েছে বলে কক্ষ পরির্দশক শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজি ১ম পত্র পরিক্ষায়।
জানা গেছে, মঙ্গলবার গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে ইংরেজি ১ম পত্রের পরিক্ষার দিন ৭নং কক্ষে ৩জন শিক্ষক দায়িত্ব পালন করছিলেন। উলানিয়া হাট স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক পরিমল পোদ্দার, গলাচিপা সরকারি কলেজের জীব বিদ্যার প্রভাষক আবু হানিফ ও প্রদর্শক শাওন পাল । ওই কক্ষে ৬৬জন পরীক্ষার্থী ছিল। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের পরিক্ষার্থী সুমাইয়া বিথি জানান, ইংরেজি ১ম পত্র পরিক্ষার দিন আমার ও পরিক্ষার্থী সাবিকুন নাহারের দুইটি মুঠো ফোন সহ টেবিলের নিচে ভ্যানিটিব্যাগে রেখে দেই। পরিক্ষা শুরু হওয়ার ১০/১৫মিনিট পর এক স্যার বলে ফোন কার। কিছু বোঝার আগেই আমার কাছ থেকে খাতা, প্রবেশ পত্র ও ফোন দুইটা ভারপ্রাপ্ত কর্মকতার্র কাছে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পরই আমার বহিস্কারের আদেশ জারি করা হয়। পরীক্ষার্থী এ প্রতিবেদককে আরো জানান, আমার বাড়ী প্রত্যন্ত এলাকা হওয়ায় পরিক্ষা শেষে বাড়ী ফিরতে অনেক সময় লাগে। এব্যপারে কক্ষ পরির্দশক শিক্ষক আবু হানিফ জানান, ছাত্রীর কাছে কোন ফোন পাওয়া যায়নি। তবে টেবিলের নিচে ব্যাগের ভেতর ২টি স্মার্ট ফোন পেয়ে সুমাইয়াকে মোবাইল আনার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ ফোরকান কবির জানান, আমি কিছুই জানিনা তবে উপজেলা প্রশাসন কর্তৃক দায়িত্ব প্রাপ্ত অফিসাররা এ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছে।
গলাচিপা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.মহিউদ্দিন আল হেলাল জানান, কেন্দ্র সচিবসহ দায়িত্ব প্রাপ্ত অফিসারদেরকে নিয়ে বিষয়টি দ্রুত দেখবো।