1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

লোহাগড়ায় ৩৬ বছর পরে যুবকের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্ৰহন,

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার,

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমোর ডাঙ্গা গ্রামের কারিরাম এর ছেলে হিরামন (৩৬) নামের এক যুবক নিজ ইচ্ছাই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেছেন বর্তমান ওই নব মুসলিমের নাম মোঃ হাবিবুল্লাহ হাওলাদার। তিনি মুসলিম ধর্ম গ্রহণ করার পর, তার বাড়িতে থাকা স্বজনরা তাকে বেধড়ক মারধর করে, তখন সে কোন প্রকার উপায় না পেয়ে পটুয়াখালী চলে যায়।

এর আগে তিনি ইতনা চৌরাস্তা বাজারে সেলুনের কাজ করতেন,

এবং ওখান থেকে উকিল দিয়ে পাবলিক নোটারির মাধ্যমে স্ব-ইচ্ছায় সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে বলে জানান।

তার স্ত্রী ও ১টি পুত্র সন্তান ও রয়েছে। নব মুসলিম হাবিবুল্লাহ হাওলাদার বলেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যদি আমার স্ত্রী ও সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমি তাদেরকে নিয়েই বাকি জীবন ইসলামের পথে থেকেই চলবো।

নব মুসলিম হাবিবুল্লাহ হাওলাদার সাংবাদিকদের প্রশ্নে জবাবে বলেন মুসলিম ধর্ম আমার কাছে ভালো লাগে এবং আমি বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল শুনেছি।

আমি বাকি জীবন টা কোরআনের আদেশ-নির্দেশ মোতাবেক চলতে চাই ।

আমি চিতায় পুড়তে চাই না, কবরে যেতে চাই। সর্বশেষ নব মুসলিম হাবিবুল্লাহ হাওলাদার সকল মুসলিম ভাইদের কাছে দোয়া চেয়েছেন,যাতে ঈমানের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও সৎ পথে থেকে জীবন যাপন করতে পারে

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park