1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুরে ছাত্রলীগের বিশাল শোক র‌্যালী

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১২৯ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এক বিশাল শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শোকাবহ ১৫ ই আগষ্ট উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্রলীগের আয়োজনে ২৫ শে আগষ্ট রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত ও সাধারন সম্পাদক তাহা আহমদ এর নেতৃত্বে চার শতাধিক নেতাকর্মীর অংশ গ্রহনে এক বিশাল শোক র‌্যালী জগন্নাথপুর পৌর প্রাঙ্গন থেকে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে এসে পথ সভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তাহা আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত পথ সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল মুকিত।
এসময় জগন্নাথপুর উপজেলা , জগন্নাথপুর পৌর, কলকলিয়া ইউনিয়ন, পাটলী ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন, আশারকান্দী ইউনিয়ন, মীরপুর ইউনিয়ন পাইলগাঁও ইউনিয়ন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন, সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন ও ইউনিট সমূহের ছাত্রলীগের চার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park