1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে যুবলীগ নেতা হত্যা মামলায় চার্জশিট থেকে ইউপি চেয়ারম্যান সহ ২১ জনের অব্যাহতি নিয়ে প্রশ্ন, বাদীর সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

সাকিব হোসেইন, তিতাস-হোমনা (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে যুবলীগ নেতা জহির হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান সহ অভিযুক্ত ২১ আসামী মোটা অংকের টাকার বিনিময়ে চার্জশীট থেকে অব্যহতি পেয়েছে বলে গুঞ্জন শোনা গেলে আশংকা প্রকাশ করে বাদীর সংবাদ সম্মেলন।

২৫ আগষ্ট শুক্রবার বিকেল সাড়ে পাচটায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন মানিককান্দি গ্রামে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামলার বাদী নিহত যুবলীগ নেতা জহিরের ছোট ভাই এসহাক মোল্লা বলেন, ২০২২ সালের ৬ ডিসেম্বর চিহ্নিত দূর্বৃত্তের হামলায় সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার তৃতীয় ছেলে যুবলীগ নেতা জহিরুল ইসলাম প্রাণ হারায়।

এ ঘটনায় জহিরুল ইসলামের ছোট ভাই এসহাক মোল্লা জুয়েল বাদী হয়ে ৪৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। গত দুই তিনদিন ধরে আসামীদের নিজস্ব ফেসবুক আইডিতে আলহামদুলিল্লাহ লিখে পোস্ট দেওয়ায়, বাদী পক্ষ আশংকায় আছে এবং মামলার ৬নং আসামি বাবুল চেয়ারম্যানসহ ২১জন আসামি মোটা অংকের টাকায় চার্জশীট থেকে অব্যহতি পেয়ে যাচ্ছে বলে এলাকার বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ ফোন দিয়ে জানতে চাচ্ছে, যার ফলে মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং মাননীয় আদালতের কাছে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে পুত্র হারা সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা সহ এলাকার বেশকিছু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park