1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সিলেটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, দিরাই’র যুবক আটক

  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১২৯ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

সিলেটে বিএনপির কালো পতাকামিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বিএনপি নেতাকর্মীরা এক যুবককে ধরে পুলিশে দিয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের রেজিস্টারি মাঠ থেকে সুরমা পয়েন্টে আসার সময় মিছিলে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়।
এ সময় ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আহমদ জিলানী (২৫) নামের ধরে পুলিশে সোপর্দ করেন নেতাকর্মীরা। জিলানী সুনামগঞ্জের দিরাই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী জানান, বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনায় জিলানী নামের একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজহার আলী শেখ বলেন, বিএনপির মিছিলে এক টোকাই পটকা ফাটিয়েছে। বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ধরে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর বরাত দিয়ে দলীয় সুত্র জানায়, বহিরাগত কেউ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনা তদন্ত করে দেখার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park