1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বামনায় গোপন বৈঠক থেকে ছাত্র শিবিরের ৬ কর্মী আটক

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৮ বার পঠিত

মো: মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের ৬ কর্মীকে আটক করেছে বামনা থানা পুলিশ। এসময় সেখান থেকে বিপুল পরিমান জিহাদী বই ও ক্রেস্ট জব্দ করা হয়েছে।

রবিবার (২৭ আগষ্ট) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের মতিউর রহমান হাওলাদারের ছেলে মো. হাসিব (১৬), একই উপজেলার নাচনাপড়া গ্রামের আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (১৭) ও বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার (২৪), বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদারের ছেলে মো. হাসিব ১৬) এবং ঘোলাঘাটা গ্রামের চান মিয়ার ছেলে ইসা আলম (২২)।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করার কথা বলে তাদেরকে ছোনবুনিয়া গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসতে বলে সামাজিক সংগঠনের নামধারী কয়েকজন শিবির কর্মীরা।

রবিবার বিকাল থেকে সেখানে শিবির কর্মীদের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা বিষয়টি বামনা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে গোপন বৈঠক চলাকালীন সময় তাদেরকে আটক করেন।

এদিকে গ্রেপ্তার হওয়া ওই ৬ শিবির কর্মী প্রাথমিক জিজ্ঞাসাবাদেই তারা শিবিরের সক্রিয় কর্মী বলে নিজেদের দাবি করেন।

এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল হোসেন বলেন, ‘তাদের কাছে গোপন তথ্য ছিলো নাশকতা চালানোর জন্য শিবিরের কিছু কর্মী ওই স্কুলে একত্রিত হয়ে বৈঠক করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বামনা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। আজ দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park