1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কাওছার ও তাহের এর ইতালি গমন উপলক্ষে বন্ধু মহল কর্তৃক সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২২০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

প্রবাসী কমিউনিটি নেতা কাওছার আহমদ নিজ কর্মস্থল ইতালি ও তরুণ সমাজ সেবক মোঃ আবু তাহের এর ইতালি গমন উপলক্ষে “বন্ধু মহল ” এর পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিকান্দী গ্রাম নিবাসী কলকলিয়া বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক ইতালি প্রবাসী কমিউনিটি নেতা কাওছার আহমদ নিজ মাতৃভূমি বাংলাদেশে সংক্ষিপ্ত সফর শেষে নিজ কর্মস্থল ইতালি গমন উপলক্ষে ও তরুণ সমাজ সেবক কলকলিয়া বাজার বনিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক বালিকান্দী গ্রাম নিবাসী মোঃ আবু তাহের এর ইতালি গমন উপলক্ষে ২৭ শে আগষ্ট দিবাগত রাতে স্থানীয় কলকলিয়া বাজারস্থ বিসমিল্লাহ রেষ্টুরেন্ট ও ফাস্টফুডে অত্র ব্যবসা প্রতিষ্ঠান এর স্বত্বাধিকারী মোঃ জাহেদুজ্জামান শুয়েব এর সভাপতিত্বে ও বাংলা টু লন্ডন পেইজের স্বত্বাধিকারী যুবায়ের আহমদ এর পরিচালনায় ” বন্ধু মহল ” এর আয়োজনে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ইতালি প্রবাসী কমিউনিটি নেতা কাওছার আহমদ, কলকলিয়া বাজার বনিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবু তাহের, জগন্নাথপুর উপজেলা সদর বাজারস্থ ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান মাহিমা রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারী মোঃ মকবুল হোসেন ভূঁইয়া, ফ্রান্স প্রবাসী নূরুল আমীন, ইতালি প্রবাসী শিলু মিয়া, তরুণ সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম লেবু, তরুণ সমাজ সেবক মোঃ আনোয়ার হোসেন শিপু, কয়েস নুর ও কামরুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, তরুণ সমাজ সেবক রুবেল কিবরিয়া, বিসমিল্লাহ রেষ্টুরেন্ট এর স্বত্বাধিকারীরা আব্দুল বাছিত টিপু, হুসেম আহমেদ, ফয়ছল আহমদ, রাজু মিয়া, শিপন মিয়া, খোকন মিয়া, উজ্জ্বল আহমদ, শাহীন আহমদ, বায়েজিদ ও মস্তফা প্রমূখ সহ বিভিন্ন শ্রেনী পেশার যুব সমাজ।
সংবর্ধিত অতিথিদ্বয় এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park