1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বাঁচার আকুল আবেদন ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষার্থী রিয়াদ বাবুর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৯৫ বার পঠিত

আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরএলাকার কাঁটাবাড়ী গ্রামের হোটেল বাবুর্চি মজনু মিয়ার ১২ বছরের শিশু রিয়াদ বাবু। ব্রেন টিউমারে আক্রান্ত।ছেলের চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করেছেন হতভাগ্য এই মজনু মিয়া।
রিয়াদ বাবু ফুলবাড়ীর গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত রমজান মাস থেকে হঠাৎ তিব্র মাথা ব্যাথায় কান্না শুরু করে রিয়াদ বাবু। রোজ রোজ ছেলের কান্না দেখে দিনমজুর পিতা মজনু মিয়া ছেলে রিয়াদ বাবুকে চোখের ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন ছেলের ব্রেণ টিউমার হয়েছে। সেটি মানতে না পেরে দিনাজপুর ও রংপুরে ডাক্তার দেখান অসহায় সেই পিতা। কিন্তু সেখানের ডাক্তাররাও সিটি স্ক্যান করে ব্রেন টিউমারের কথা জানান।
পরে ছেলেকে দিনাজপুরে নিয়ে নিজের সব পুঁজি দিয়ে চিকিৎসা চালান। কিন্তু সেখানের চিকিৎসক দেশে অপারেশন ঠিক হবে না বলে ফেরত পাঠান রিয়াদ বাবুকে। একই জবাব দেন রংপুরের চিকিৎসকরাও। তারা পরামর্শ দেন ভারতে নিউরোলজি বিভাগে চিকিৎসা করাতে। উপায়ান্তর না পেয়ে তড়িঘড়ি করে রিয়াদ বাবুকেকে বাঁচাতে বাবা মজনু মিয়া বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে পাসপোর্ট করতে দেন।
ভারতে যাতায়াতসহ ভারতীয় ডাক্তারের সিরিয়াল, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, দৈনন্দিন খরচসহ আরও প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার প্রয়োজন।
এত টাকা যোগাড় করার মতো অবস্থা নেই মজনু মিয়ার। বাড়িতে ঘর-ভিটাও নেই থাকেন ভাড়া বাড়িতে। তাই মজনু মিয়া ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করেছেন।
সহযোগিতার জন্য জনতা ব্যাংক, ফুলবাড়ী বাজার শাখা, দিনাজপুর এ সঞ্চয়ী একাউন্ট নাম্বার মোছা. রেশমা/০১০০২৪৭৪০১৭৬০। নগদ ও যোগাযোগের নং- ০১৮৭৪-৭৩২৬৬৩। মোছা. রেশমা রিয়াদ বাবুর মা। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park