
রবি মিয়া ধর্মপাশা মধ্যনগর সুনামগঞ্জ (প্রতিনিধি) সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা ২ নং সেলবরস ইউনিয়নে খলাপাড়া গ্রামের মোছাঃ লাকি আক্তার, স্বামীঃ আহেদ আলী। লাকি আক্তার একজন হতদরিদ্র অসহায় পরিবারের সদস্য,সে অনেকদিন যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন যাপন করছে , গত 19.10.2022 তারিখে ব্রেস্ট ক্যান্সার এর অপারেশন করা হয় একটি ঢাকা মেডিকেল হাসপাতালে,অপারেশন করার পর লাকি আক্তার পরিবার একেবারে নিঃস্ব হয়েছে গেছে । এতো ব্যায়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।এই ব্যায়বহুল চিকিৎসা হতে বঞ্চিত লাকি আক্তারের পাশে দাঁড়িয়েছে কলাপাড়া গ্রামের সহকারী শিক্ষক আব্দুর নূরের সহযোগিতা এগিয়ে আসে একটি সামাজিক মানবিক সেবামূলক সংগঠন কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন। এই সামাজিক মানবিক সেবামূলক প্রতিষ্ঠানটি ক্যান্সারে আক্রান্ত লাকি আক্তারের যাবতীয় চিকিৎসার বেয়বহন করবে বলে জানিয়েছেন।চিকিৎসার ধরন। ইনজেকশন মোট ৬ টি।প্রতিটি ইনজেকশনের মূল্য ১৫ হাজার টাকা। উল্লেখ্য ২৯ /৫/২৩তারিখে ১১ ঘটিকার সময় প্রথম কিস্তি ১৫ হাজার টাকা তুলে দেন লাকির হাতে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন। এবং ৩০.৮.২৩ তারিখে ১১ ঘটিকায় সময় রোজ বুধবার দ্বিতীয় কিস্তিতে ইনজেকশন বাবদ ১৫ হাজার টাকা তুলে দেন লাকি আক্তারকে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন।এ সময় উপস্থিত ছিলেন জনাব, আব্দুর নূর সহকারী শিক্ষক কাকিয়াম কলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন ওই এলাকার সর্বস্তরের মানুষ । ক্যান্সার রোগীর পাশে তাকার জন্য কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে কলাপাড়া গ্রামের ছোট বড় সর্বস্তরের মানুষ।