1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুমকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মোনাজাত ও মানব ভোজের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত উক্ত সভায় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধার সভাপতিত্বে, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও পবিপ্রবির সহকারী রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ বাবর, বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিন, জেলা আ’লীগ সদস্য এ্যাড. দেলোয়ার হোসেন, জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন, দুমকি উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম, পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর সিকদার প্রমুখ।

আলোচনা শেষে দোয়া, মোনাজাত ও বাদ যোহর মানব ভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park