1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লৌহজংয়ে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের ঠিকানা স্বস্তির উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

ফৌজি হাসান খান রিকু
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বয়ঃসন্ধিকালীন কিশোরীদের ভেন্ডিং মেশিন স্বস্তির ঠিকানা উদ্বোধন করা হয়েছে। উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো.আবু জাফর রিপন স্বস্তিকার উদ্বোধন করেন৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খানসহ আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) তোফায়েল হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. মর্তোজা আহসান, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্র চন্দ্র দাস ও দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মম।
প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ভেন্ডিং মেশিন থেকে প্রতিটি শিক্ষার্থী ১০ টাকার বিনিময়ে এক প্যাকেট স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। সে সাথে এই কমনরুমে ক্রামবোর্ড, দাবাসহ বেশ কিছু খেলাধূলার ব্যবস্থা রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ডা: মো. আব্দুল আউয়াল জানান, উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ মেশিনটি অবিলম্বে স্থাপন করা হবে। তিনি আরও জানান বয়ঃসন্ধিকালীন কিশোরীরা যাতে জড়তা-সংকোচ এড়িয়ে আনন্দের সাথে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে এ স্বস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park