1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ওসমানীনগর এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৬১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ           মাত্র একদিনের ব্যবধানে সিলেটের ওসমানীনগরে সড়কের পাশ থেকে আবারও বজেন্দ্র শব্দকর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বুরুঙ্গা ইউনিয়নের মহাসড়ক-বুরুঙ্গাবাজার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। বজেন্দ্র উপজেলার তাজপুর ইউনিয়নের লালকৈলাশ গ্রামের মৃত রাজেন্দ্র শব্দকরের ছেলে। সে পেশায় রিকশাচালক।

এর আগে বৃহস্পতিবার উপজেলার তাজপুর এলাকায় পতিত জমি থেকে আনহার মিয়া নামের এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়। মাত্র একদিনের ব্যবধানে দুটি মরদেহ উদ্ধারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ব্যাটারিচালিত রিকশা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে রাতে আর বাড়ি ফিরেননি বজেন্দ্র শব্দকর। শুক্রবার জামেয়া মোহাম্মদিয়া আবাসিক মাদরাসার নিকটবর্তী বুরুঙ্গা সড়কের পাশে একটি লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

খবর পেয়ে এসআই মিল্টন দে বিপিএম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

  • লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park