1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে অজ্ঞাত উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে,

  • আপডেট সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ বার পঠিত

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় পাওয়া গেছে,

শুক্রবার (১ আগস্ট) সন্ধায় লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে মরদেহ উদ্ধারের পরে পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে যশোর ক্রাইম সিন টিমের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তকরণ সম্ভব হয়।

পুলিশ সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মো. লিটন হোসেন (৪১)। তিনি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামের মোঃ মুজিবর রহমান ঢালির ছেলে।

লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় থানা পুলিশ। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মোঃ নাসির উদ্দীন বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park