1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

প্রবীণ সাংবাদিক এম এ কাশেম সরকার আর নেই

  • আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

হুমায়ুন কবির,ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার (৭২) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)
এমএ কাশেম সরকার ফুলপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক সংবাদ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিলেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে তিনি মারা যান। মরহুম এম এ কাশেম সরকারের নামাজে জানাযা আজ সোমবার সন্ধ্যা ৭.৩০ টায় তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
তারাকান্দা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাগর তালুকদার এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভোগছিলেন। সম্প্রতি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। ঘটনার দিন সকালে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে উপজেলা প্রশাসন, ফুলপুর ও তারাকান্দা প্রেসক্লাব সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park