1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গলাচিপায় জেলা প্রশাসক এর সাথে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মতবিনিময় সভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

ইশরাত মাসুদ ,গলাচিপা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন, সহকারী পুলিশ সুপার মোর্শেদ তোহা,সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ার্না মার্জিয়া নিতু, পৌর মেয়র আহসানুল হক তুহিন, প্রেসক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটন।
এছাড়াও আরো উপস্থিত থাকেন উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী, সুধীসমাজ, ইউপি চেয়ারম্যান বৃন্দ। সভা শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে গাছের চারা রোপন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park