1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সলঙ্গায় ৯ জুয়ারীসহ ১৫ জন আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

শাহরিয়ার মোরশেদ সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি –

সিরাজগঞ্জের সলঙ্গায় আবাসিক হোটেল ও শরিফ সলঙ্গায় পৃথক অভিযানে ৯ জুয়ারী সহ ১৫ জনকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকার ময়নামতি আবাসিক হোটেলের ২য় তলার ৫ নং কক্ষে ও শরিফ সলঙ্গা গ্রামের আজাহার আলীর বাড়ীর পাশে বাঁশবাগানের ভিতরে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো,হাটিকুমরুল বাগিচাপাড়া গ্রামের নজরুল মন্ডলের ছেলে সাগর মন্ডল (২৩),মাজেদ মন্ডলের ছেলে শাহীন মন্ডল(৩৪),দবির উদ্দিন শেখের ছেলে নাসির শেখ(৩৬), পশ্চিম মধুরাপুর গ্রামের শাহীন রেজার ছেলে নাসির উদ্দিন (২৪),চুনিয়াখাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম(২০),মুরাদপুর গ্রামের কোরবান আলীর ছেলে আশরাফ আলী(২৩),শরিফ সলঙ্গা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে নূরনবী(৩০), তজিমুদ্দিনের ছেলে সজিব সরকার(২৬), বেতুয়া গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল মালেক (৩০)।

এছাড়াও মাদক মামলার ২ জন,মোবাইল চুরি মামলায় ২ জন ও ওয়ারেন্টভুক্ত মামলার ২ জন কে আটক করা হয়েছে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, এলাকার বিভিন্ন স্থানে এরা জুয়া খেলে আসছে দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক সহ ২জন, চুরি মামলার ২ জন ও ওয়ারেন্টভুক্ত মামলার ২ জনসহ মোট ১৫ জনকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং আজ তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park