1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরের দাগী আসামী ” জুম্মান” মাটিরাঙা থেকে গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ৭ মে, ২০২৩
  • ২৯৭ বার পঠিত

 

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরের একাধিক মামলার আসামী সন্ত্রাসী জুম্মান(২৮) কে খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশিষ ধর এর সার্বিক সহযোগিতায় ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই সাব্বির আহসান ও এসআই আঃ ছত্তার সহ একদল পুলিশ গতকাল ৬ ই মে রোজ শনিবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর (গোয়ালগাঁও) গ্রাম নিবাসী সৈয়দ বাদশা মিয়ার ছেলে অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামী ও সৈয়দপুর (গোয়ালগাঁও) গ্রাম নিবাসী জামাল হত্যা মামলার ঘটনায় জড়িত সন্দেহে সন্ত্রাসী সৈয়দ জুম্মানকে গ্রেপ্তার করেছে। তাকে ৭ ই মে রোজ রবিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) এএসপি শুভাশিষ ধর জানান, সৈয়দ জুম্মান একজন দাগি আসামী। তাকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ২৮ শে এপ্রিল দিবাগত রাত ৯ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ইশাকোনা) গ্রামে দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। তমধ্যে বন্ধুকের গুলিতে গুরুতর আহত এই গ্রাম নিবাসী সৈয়দ আনহার মিয়ার ছেলে সৈয়দ জামাল মিয়া(৩৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু বরন করেন জামাল মিয়া। এই হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট ভাই সৈয়দ হোসাইন আহমদ বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে ৩০ এপ্রিল রাতে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন। নিহতের পরিবারে শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park