1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে গাঁজা ও নগদ টাকা উদ্ধার,এবং গ্রেপ্তার ৫ জন।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইল লোহাগড়া থানা পুলিশ নগদ ২৫, হাজার) টাকা ও ১ কেজি ১শত গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করেছে।

৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে লোহাগড়া থানাধীন পাচুড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিনের দিক নির্দেশনায় এসআই কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই ছদরুল আলম ও সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানাধীন পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া থানাধীন চর মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে রফিক মল্লিক(৪১), পাচুড়িয়া গ্রামের চান মিয়া শেখের ছেলে মোঃ ইউসুফ শেখ(৪০), কুমারকান্দা গ্রামের মোঃ সুজন শেখের ছেলে মিকাইল শেখ(৩০), চর আড়িয়ারা গ্রামের বদরুদ্দোজা মোল্যার ছেলে মোঃ ইমদাদুল হক বাপ্পি(৩৮) ও কুমিল্লা জেলার- চৌদ্দগ্রাম থানার আলী আসরাফ আলীর ছেলে আব্দুর হক(৪৫)।

এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে গাঁজা বিক্রির নগদ ২৫,হাজার) টাকা ও ১ কেজি ১শত গ্রাম গাঁজা উদ্ধার করে লোহাগড়া থানা পুলিশ।

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল জেলা গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার সাদিরা খাতুন এর নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park