1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দুমকীতে মাদকসহ দুই যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২১ বার পঠিত

মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি থানা ব্রিজ এলাকা থেকে ইয়াবা ও গাঁজা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে থানা ব্রিজ এলাকায় বেল্লালের পার্টসের দোকান সংলগ্ন সড়কে মাদক বিক্রেতা তানজিল ওরফে তানভির হাওলাদার (১৭) হাবিব বয়াতি (২৭) নামে দুই যুবককে আটক করে পুলিশ।

দুমকি থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. তানজিল ওরফে তানভির হাওলাদার (১৭) ও মো। হাবিব বয়াতি (২৭) নামের দুঈ যুবককে আটক করে তাদের দেহ তল্লাষী করে ২৫ গ্রাম গাঁজা ও ৮পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক তানজিমের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার কুরিপাইকা এলাকায়। তার পিতার নাম ইউনুস হাওলাদার এবং হাবিব বয়াতির বাড়ি দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে। তার পিতার নাম সিদ্দিক বয়াতি। এ ব্যাপারে দুমকি থানায় একটি নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান আটকের সত্যতা নিশ্চিত করে জানান,”আসামিদের নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার কোর্টে সোপর্দ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park